বিজ্ঞানপুরীর আত্মকথা
বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলাই বিজ্ঞানপুরীর উদ্দেশ্য। এতে বিজ্ঞান বা বিজ্ঞান ও প্রযুক্তির সাথে মানুষ ও সমাজের সম্পর্ক বিষয়ক যেকোন লেখা থাকতে পারে। লিখতে পারেন যে কেউ। ব্লগটি মূলত আমি (শিক্ষানবিস) সৃষ্টি করলেও কারও জন্য দরোজা বন্ধ করে দিইনি। সবার জন্যই এটা উন্মুক্ত। মন্তব্য তো এমনিতে যেকেউ করতে পারেন। আর লিখতে চাইলে আমাকে মেইল করে জানাতে হবে। মেইল করলেই আমি যে কাউকে “অবদানকারী” হিসেবে এই ব্লগে যোগ করে নেব। আমার মেইল ঠিকানা:
muhammad2017 অ্যাট gmail.com
হেডার ইমেজ
মানুষের চন্দ্রাবতরণ, মার্কিন মুল্লুক নয় মানবতারই জয়…
বিজ্ঞানপুরীর পরিচালক ও লেখকবৃন্দ
বিজ্ঞানপুরীতে এ পর্যন্ত চার জনের লেখা এসেছে। সবার লেখার লিংক নিচে দেয়া হল:
# শিক্ষানবিস (বিজ্ঞানপুরীর পরিচালক)
# আরাফাত রহমান – সামহোয়্যারইন-এ লিখেন
# দিগন্ত সরকার – মূলত সচলায়তনে লিখেন
# সুশান্ত বর্মন – ওয়ার্ডপ্রেস ও ব্লগস্পটে নিজের ব্লগে লিখেন (বিজ্ঞানবোধ)
আত্মকথায় কিছু পাওয়া গেলনা। তারপরও আমি আপনাদের প্রচেষ্টাকে খুব খুব পছন্দ করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। সত্যিই পরিবেশ সচেতনতা নিয়ে আমাদের (বাংলায়) খুব কম ওয়েব সাইট আছে। সবাই কম্পিউটার বা ইন্টারনেট বিষয়ে ব্লগ লেখে কিন্তু বিজ্ঞানের আরও যে অন্যান্য শাখা আছে তা অনেকের মনে থাকেনা। বা সেইসব বিষয়ে আগ্রহী ব্যক্তিরা কম্পিউটার ও ইন্টারনেটে ততোটা সক্রিয় নয়। আপনারা আছেন। দেখে ও পড়ে ভাল লাগল। নতুন নতুন খবরাখবর ও মজার তথ্য দিন। আসুন সবাই মিলে আমাদের জাতিকে একটি বিজ্ঞানসচেতন জাতি হিসেবে গড়ে তুলি।
প্রশংসনীয় উদ্যোগ…
আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। এই ব্লগটিকে ভালো মানে নিয়ে যাবার ইচ্ছা আছে।
অভিনন্দন, বাংলাভাষায় বিজ্ঞানের চমৎকার একটি ব্লগের জন্য। আপনার ধৈর্য্যের জন্যেও। বাংলাতে এখন সহজ ভাষায়, বিজ্ঞান বোধ সৃষ্টি করার মত বই, পত্রিকা এবং লেখালেখি খুব দরকার। আব্দুল্লাহ আল-মুতী স্যার কিংবা দেবীপ্রসাদ চট্টোপাধ্যয় যেমন লিখতেন, তেমন লেখক আজ আমাদের দরকার। এই ব্লগ দেখলাম অনেকদিন থেকে আছে। এখানে ব্লগার কম মনে হলো। ব্লগের সজ্জা বেশ সুন্দর, ফন্ট একটু ছোট মনে হলো। পাঠকও মনে হলো কম।
হ্যা পাঠক বেশ কম। ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট ফন্ট সাইজ এর জন্যই আসলে সমস্যা হচ্ছে। তারপরও মেনে নিয়েছি।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
আমার আগের টেম্প্লেটই বেশি ভালো লাগতো।
আপনার কি মনে হয় আগেরটায় ফিরে যাওয়া উচিত? আমি এটাতে এসেছিলাম কিছু কথা ভেবে:
- এটাতে লেখার জায়গা অনেক বেশী
- সাইডবারে অনেক কিছু লেখা যায়
- বিজ্ঞানের ব্লগে ছবি ও অনেক লেখা থাকায় এগুলো সুবিধা
- এটাতে কিছু এক্সট্রা ফিচার আছে
কিন্তু সমস্যা হচ্ছে:
- কোন হেডার ইমেজ নেই
- ফন্ট খুব ছোট লাগছে
আপনি পরামর্শ দেন। আমি শুনবো…
-ছোট ফন্ট আসলেই একটা সমস্যা। পড়তে কষ্ট হয়। জুম করে পড়ি
- লেখার জায়গাটা খুব ঢাউস লাগছে। সাধারণ বইয়ের কন্টেন্টের যে width তাকেই আমার আদর্শ বলে মনে হয়।
তবে এই টেম্পেটের সামগ্রিক সেটআপ সুন্দর লেগেছে।