হেডার সমগ্র
2009 নভেম্বর 5
সচলায়তন থেকে অনেক কিছু শিখেছি। হেডার পরিবর্তন করার ব্যাপারটা বেশ মজার। ভাবছি বিজ্ঞান জগতের সাথে তাল মিলিয়ে এখন থেকে নিয়মিতই পরিবর্তন করবো। আর সবগুলো হেডার ইমেজ এর ছবির লিংক দেয়া থাকবে এই পোস্টটিতে। এখন পর্যন্ত মোট চারটি হেডার ইমেজ যোগ করা হয়েছে। সেগুলো দিয়েই শুরু করলাম:
মহাবিজ্ঞানীদের ছবি নিয়ে করেছিলাম। বাম থেকে যথাক্রমে: গ্যালিলিও, নিউটন, ম্যাক্স প্লাংক, আইনস্টাইন এবং ডারউইন।
সেরা নারী বিজ্ঞানীদের নিয়ে এটা করা। বাম থেকে যথাক্রমে: হাইপেশিয়া, মারি কুরি, বারবারা ম্যাকক্লিন্টক, লিজে মাইটনার, মারিয়া গোপার্ট মায়ার এবং রোজালিন্ড ফ্রাংকলিন
অবশ্যই মানুষের চন্দ্রাবতরণ
৩০শে অক্টোবর মারা গেলেন আধুনিক নৃবিজ্ঞানের জনক ক্লোদ লেভি-স্ত্রোস (Claude Lévi-Strauss)। তার স্মরণেই করা এই হেডারটি।




প্রথম তিনটি হেডার সুন্দর, চতুর্থটি ছাড়া। রঙিন ছবির পাশে কালো। আর টেক্সটের কালার খাপ খাচ্ছে না। আরো একটু ঘষামাজা করেন।
হ্যা শেষটা তাড়াহুড়ার মধ্যে করে ফেলেছি। আমারও এখন ভাল লাগছে না। ঘষামাজা করছি।
আচ্ছা, 30 নভেম্বর 2009 তো এখনো আসে নি। সম্ভবত আপনি ক্লদ লেভি স্ত্রোস্ এর মৃত্যু দিন ভুল লিখেছেন। আমি তার কিছু সাক্ষাতকার পড়েছিলাম। কিছুই বুঝিনি।
ওহ, বারবার ভুল হয়ে যাচ্ছে। ঐটা ৩০শে অক্টোবর হবে…
লেভি-স্ত্রোস সম্পর্কে আমার জানাশোনাও খুব বেশী না। তিনি যে বস মানুষ শুধু এইটাই জানি।
হেডারটা এখনই ঠিক করে দিচ্ছি…