অ্যালান বসের সাক্ষাৎকার
অ্যালান বসের সাথে প্রথম পরিচয় হিস্টরি চ্যানেলের ডকুমেন্টারি সিরিজ “দি ইউনিভার্স” এর মাধ্যমে। সিরিজের “এলিয়েন প্ল্যানেটস” পর্বে প্রথম দেখি। গ্রহ শিকারী হিসেবে অ্যালান বসের সমকক্ষ বিজ্ঞানী যে পৃথিবীতে খুব বেশী নেই সেটা না বললেও চলে। সম্প্রতি আবার শুনলাম, কেপলার মিশনে কাজ করছেন তিনি। কেপলার মিশনের মাধ্যমে অচিরেই আশাকরি আমাদের আবিষ্কৃত বহির্গ্রহের সংখ্যা ২০০ থেকে বেড়ে ২০০০ হয়ে যাবে।
২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে নিউ ইয়র্কের বেসিক বুকস ও পারসিয়াস বুকস থেকে অ্যালান বসের একটা বই বেরিয়েছে। বইয়ের নাম: The Crowded Universe: The Search for Living Planets, নাম দেখেই বইয়ের বিষয়বস্তু বোঝা যাচ্ছে। পারসিয়াস বুকস গ্রুপের অডিও পডকাস্টে এই বইয়ের উপর অ্যালান বসের দেয়া একটা সাক্ষাৎকার পেয়ে গেলাম। এই সাক্ষাৎকারের বাংলা ট্রান্সক্রিপ্ট ও এ নিয়ে ভবিষ্যতে আরও কিছু লেখার ইচ্ছা আছে। আপাতত কেবল সাক্ষাৎকারের অডিও স্ট্রিমিং এর লিংকটা যোগ করে দিলাম:
দ্য ক্রাউডেড ইউনিভার্স বইয়ের উপর অ্যালান বসের সাক্ষাৎকার: অডিও স্ট্রিমিং
ইউটিউবে অ্যালান বসের একটা ভিডিও পেলাম। কেপলার মিশনের উপর বলছেন: