গামা-রশ্মি বিস্ফোরণ পর্যবেক্ষণে নতুন রেকর্ড

2008 সেপ্টেম্বর 21

GRB 080913সুইফ্ট মহাকাশ দুরবিন ১২.৮ বিলিয়ন আলোকবর্ষ দূরের গামা রশ্মি বিস্ফোরণ প্রত্যক্ষ করল। এই বিস্ফোরণের নাম দেয়া হয়েছে “GRB 080913″। এর আগে এতো দূর থেকে কোন গামা রশ্মি বিস্ফোরণ প্রত্যক্ষ করা সম্ভব হয়নি। এটা রেকর্ড। ১৩ই সেপ্টেম্বর, গ্রিনিচ মান সময় ০৫৪৭ এ এই ঘটনা প্রত্যক্ষ করা হয়েছে।দূরত্ব থেকেই বোঝা যাচ্ছে, এই বিস্ফোরণ ১২.৮ বিলিয়ন বছর আগে ঘটেছিল। তার মানে মহা বিস্ফোরণের একেবারে পরপর। এরকম দূরের বস্তু দেখা মানে তো অতীতের দিকে তাকানো।
হিসেব মতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে মহা বিস্ফোরণের মাত্র ৮২৫ মিলিয়ন বছর পর। এর আগে দেখা সবচেয়ে প্রাচীন গামা রশ্মি বিস্ফোরণ ঘটনার থেকেও এটা ৭০ মিলিয়ন বছ পুরনো। এই পর্যবেক্ষণের প্রধান বিজ্ঞানী Dr Neil Gehrels বলেন,

“This is the most amazing burst Swift has seen,… It’s coming to us from near the edge of the visible Universe,”

একই সাথে এটা আমাদের দেখা মহাবিশ্বের প্রাচীনতম ঘটনাগুলোর একটা। াই এর মাধ্যমে মহা বিস্ফোরণের পরপর মহাবিশ্ব কিভাবে বিবর্তিত হয়েছিল সে সম্বন্ধে অনেক কিছু জানা যাবে।

উল্লেখ্য ২০০৪ সালে সুইফ্ট মহাকাশ দুরবিন উৎক্ষেপণ করা হয়েছিল। এটাকে একের ভেতরে তিন মানমন্দির বলা যেতে পারে। সুইফ্টের “বার্স্ট অ্যালার্ট দুরবিন” জিআরবি ঘটনার প্রথম নিদর্শন তথা গামা রশ্মির ঝলক সনাক্ত করতে পারে। পেয়ে যাওয়ার পর সে এক্স-রশ্মি ও অতিবেগুনি রশ্মির মাধ্যমে পরবর্তী পর্যবেক্ষণ চালিয়ে যায়।

মহাকাশ দুরবিনটি মূলত নাসা পরিচালিত। তবে ব্রিটিশ ও ইতালীয় মহাকাশ সংস্থারও গুরুত্বপূর্ণ অবদান আছে। যুক্তরাজ্যের প্রধান অবদান এক্স-রশ্মি ক্যামেরা সরবরাহ এবং অতিবেগুনি এবং আলোকীয় দুরবিন স্থাপন।

সূত্র: Observatory detects record burst, বিবিসি

No comments yet

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS