বিশুদ্ধতার বিচার

2008 জুন 19
by Khan Muhammad

বিশুদ্ধতার বিচারে বিজ্ঞানের কোন শাখা এগিয়ে আছে? সরাসরি জবাব দিলে অনেকেই মর্মাহত হতে পারেন। তাই একটা কৌতুকের মাধ্যমে উত্তর দিলে ভাল হয়। কৌতুকটা এমন:

সমাজবিজ্ঞানীরা মনোবিজ্ঞানী হতে চায়, কারণ মস্তিষ্ক বুঝলেই সমাজ বোঝা যাবে।
মনোবিজ্ঞানীরা জীববিজ্ঞানী হতে চায়, কারণ জীবন বুঝলেই মস্তিষ্ক বোঝা যাবে।
জীববিজ্ঞানীরা রসায়নবিদ হতে চায়, কারণ পদার্থ বুঝলেই জীবন বোঝা যাবে।
রসায়নবিদরা পদার্থবিজ্ঞানী হতে চায়, কারণ মহাবিশ্ব বুঝলেই পদার্থ বোঝা যাবে।
পদার্থবিজ্ঞানীরা ঈশ্বর হতে চায়।
আর ঈশ্বর হতে চায় গণিতবিদ।

এবার বুঝুন। ঈশ্বরকে বুঝতে না পারলে গণিতের ধারে কাছেও যাওয়া সম্ভব না। বিশুদ্ধতার বিচারে গণিতের ধারে কাছেও কেউ থাকতে পারে না।

এ ধরণের আরেকটা কৌতুক আছে। ছবির মাধ্যমে দেখলে ভাল লাগবে:

jokes

No comments yet

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS