আত্মহননকারী বিজ্ঞানী
টেস্ট অফ চেরি সিনেমাটি দেখার পর আত্মহত্যা নিয়ে ঔৎসুক্য জাগাটাই স্বাভাবিক। আব্বাস কিয়ারোস্তামির এই সিনেমাটাই সবচেয়ে ভাল লেগেছে। এটা অবশ্য সবচেয়ে বিখ্যাতও হয়েছে। সিনেমাটি দেখার পর আমার প্রথম প্রতিক্রিয়া ছিল আত্মহত্যা নিয়ে ঘাটাঘাটি করা। মানুষ কেন আত্মহত্যা করে, আত্মহত্যার আগে তার মনের অবস্থা কেমন থাকে, আত্মহননকারীকে কি বুদ্ধিমান বলা যায়? আরও অনেক অনেক প্রশ্ন। এখন দেখছি প্রশ্নগুলোর সরাসরি উত্তর দেয়ার কোন উপায় নেই। ছবিতেও সরাসরি কিছু বলা হয়নি। কোন ছবিতেই অবশ্য সরাসরি কিছু বলা হয় না। সবকিছুই ঘুরিয়ে পেঁচিয়ে বা কারও মুখ দিয়ে বের করে নিয়ে আসা হয়।
টেস্ট অফ চেরির প্রধান চরিত্র যখন এক মাদ্রাসা ছাত্রের সাথে আত্মহত্যা বিষয়ে কথা বলতে থাকে তখনই সবকিছু অনেকটা স্পষ্ট হয়ে উঠে। বেঁচে থাকার প্রতি তীব্র ঘৃণা আর বিতৃষ্ণা স্থান পেয়ে বসে তার মনে। সে মনে করে, বেঁচে থাকলে সে অন্যের মনে কষ্ট দেবে যা আত্মহত্যার চেয়েও বড় পাপ। তাই আত্মহত্যা করতে কোন দ্বিধা নেই তার। এতোটাই নিঃশংসয় যে আত্মহত্যার পর তার দেহ মাটি চাপা দেয়ার জন্য একজন লোক খুঁজছে সে। কতটা দৃঢ় প্রত্যয়ী। এরই সাথে কিছুটা দ্বিধাও স্থান পেয়েছিল তার মনে, আসলেই পেয়েছিল কি-না বলতে পারব না। সিনেমা দেখে অন্তত তাই মনে হয়েছে। যখন সে বলে, “মাটি চাপা দেয়ার আগে কয়েকটা ছোট ছোট পাথর দিয়ে ঢিল মেরো, বেঁচেও তো থাকতে পারি।”
এই বিজ্ঞানীরা কেন আত্মহত্যা করেছিলেন তা এখনও জানি না। তাদের মনের অবস্থা এমন হয়েছিল কি-না তাও জানি না। আপাতত তালিকাটাই করে রাখলাম। ইংরেজি উইপিডিয়ার ক্যাটাগরি থেকে নিয়েছি নামগুলো।
* Adolphe d’Archiac
* Hans Berger
* Bruno Bettelheim
* লুটভিগ বোল্ৎসমান
* পার্সি উইলিয়াম্স ব্রিজম্যান
* Wallace Carothers
* Lucy D’Escoffier Crespo da Silva
* ডেনিস ডেন্টন (Denice Denton)
* Orville Adalbert Derby
* Paul Drude
* Paul Ehrenfest
* Hans Fischer
* Hermann Emil Fischer
* Robert FitzRoy
* Andreas Floer
* Michel Gauquelin
* Garrett Hardin
* Otto Hönigschmid
* Clara Immerwahr
* Paul Kammerer
* ডেভিড কেলি (অস্ত্র বিশেষজ্ঞ)
* Lawrence Kohlberg
* Nicolas Leblanc
* Valeri Legasov
* William Liley
* Eugene Marais
* Stefan Marinov
* Augustus Matthiessen
* জেম্স ই ম্যাকডোনাল্ড (James E. McDonald)
* Chris McKinstry
* John Howard Northrop
* Viktor Meyer
* Franz Nopcsa von Felső-Szilvás
* Josef Ladislav Píč
* Clemens von Pirquet
* জর্জ আর প্রাইস (George R. Price)
* Geoffrey Pyke
* Rudolph Schoenheimer
* James Leonard Brierley Smith
* Julius Tafel
* Viktor Tausk
* Pavel Tichý
* অ্যালান ট্যুরিং (Alan Turing)
* জর্জ ওয়াশিংটন ভ্যান্ডারবিল্ট ৩ (George Washington Vanderbilt III)
* Karl Wilhelm Verhoeff
* Alfred Witte
* Edgar Zilsel