আন্তঃনাক্ষত্রিক বার্তা রচনা
ইউনিভার্সিটি অফ ওয়াইওমিং-এ একটা মজার কোর্স আছে। অধ্যাপক জেফ লকউড এই কোর্সটি পড়ান। কোর্সটি হল সৃজনশীল রচনা বিষয়ক। বহর্বিশ্বের কোন বুদ্ধিমান প্রজাতির সাথে যদি আমাদের সাক্ষাৎ ঘটে তাহলে আমরা তাদেরকে কি জিজ্ঞেস করবো বা তাদের সাথে প্রথমে কি কথা বলব তা চর্চা করাই এই কোর্সের কাজ। বেশ গুরুত্বের সাথে সেখানে কোর্সটি পড়নো হয়। কোর্সের নাম “Interstellar Message Composition” তথা আন্তঃনাক্ষত্রিক বার্তা রচনা। ন্যাসা’র ওয়াইওমিং স্পেস গ্র্যান্ট কমিশনের আংশিক অর্থানুকূল্যে এই কোর্স চলে।
সম্প্রতি কোর্সের ছাত্ররা মিলে পাঁচটি প্রশ্ন তৈরী করেছে। সর্বসম্মতিক্রমে বহির্জাগতিক সভ্যতার সাথে দেখা হরে প্রথমে এই পাঁচটি প্রশ্নই জিজ্ঞেস করা উচিত হবে:
১. তোমাদের যদি ভয় বলে কিছু থাকে, তাহলে বল, কিসে ভয় কর তোমরা?
২. তোমাদের প্রজাতির জীবনের চূড়ান্ত উদ্দেশ্য কি?
৩. আমরা কিভাবে আমাদের সভ্যতার আয়ু বাড়াতে পারি?
৪. কিসে তোমরা আনন্দিত হও?
৫. আমাদের কি জানা উচিত?