আজ ২৯ ফেব্রুয়ারি

2008 ফেব্রুয়ারি 29


আজ ২৯ ফেব্রুয়ারি। প্রতিটি দিনের আয়ু আমরা সাধারণ মানুষ জানি ২৪ ঘন্টা। কিন্তু সঠিক সংখ্যাটি আসলে ২৪ ঘন্টা ৬ মিনিট কয়েক সেকেন্ড। হিসাবের সুবিধার জন্য প্রতিদিন ২৪ ঘন্টাই ধরা হয়। আর বাকী ৬ ঘন্টা চার বছরে যোগ করে একটি অতিরিক্ত দিন বের করা হয়েছে। সংক্ষেপে একেই বলে লিপইয়ার। লিপইয়ারের কারণে চার বছর পর পর ফেব্রুয়ারি মাসে অতিরিক্ত ১ দিন যোগ করা হয়। আর সেই দিনটি হল আজ। আজকের দিনের ভিন্নরকম বোধটি সকলের সাথে শেয়ার করার মত। তাই সকলকে জানাই আগামী চার বছরের শুভেচ্ছা।

শু�েচ্ছা

আজকের এই দিনটি সহ আগামী চার বৎসর সকলের ভাল কাটুক। কেউ যেন দু:খবোধ না করে। কেউ যেন কষ্ট না পায়। আগামী চার বৎসর যেন সকলের আনন্দে, সক্রিয়তায়, ভালবাসায় কাটে। আশা করি আগামী চার বৎসর সকলের জীবন সমৃদ্ধ থাকবে। চার বৎসর পর যেন সকলের সাথে হাসিমুখে মিলিত হতে পারি। আর যারা আজকের দিনে কষ্ট পাচ্ছে, দু:খের অমানিসাশায়রে ডুবে আছে, তাদের জীবন সুখবরের আলোয় আলোকিত হোক। তাদের সমস্যা কেটে যাক। তারা ফিরে আসুক আনন্দের ও উচ্ছ্বলতার পৃথিবীতে।

2 Responses leave one →
  1. 2008 ফেব্রুয়ারি 29

    শুভ কামনা আমার পক্ষ থেকেও। সাথে আগামী চার বছরে বাংলায় বিজ্ঞান চর্চার পথ আরও সুগম হোক, এ কামনাও করছি।

  2. 2008 মার্চ 11

    একুশ মানে দুঃখ আমার একুশ মানেই সুখ
    একুশ মানে সন্তান হারা বাংলা মায়ের মুখ।

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS